ওয়ারিশদের দাবির মুখে ইনকিলাব কালচারাল সেন্টার হস্তান্তরের ঘোষণা জুমার
- আপডেট সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দায়িত্বকালীন সময়ের সেন্টারের সব হিসাব দ্রুত প্রকাশ করারও ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (৮ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
স্ট্যাটাসে তিনি বলেন, আমি ফাতিমা তাসনিম জুমা, ইনকিলাব কালচারাল সেন্টার এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য। জুলাই পরবর্তী নানান রাজনৈতিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমি ইনকিলাবে যুক্ত হই বাংলাদেশপন্থী কালচারের স্বার্থে। ইনকিলাব যখন কালচার থেকে কিছুটা পলিটিক্যাল হয়ে উঠতে শুরু করে, আমি শহিদ ওসমান হাদির নিকট অভিযোগ করছিলাম, কালচার থেকে যেন ফোকাস না হারাই। এরপর আমরা সকলে হাতে করে দিন রাত এক করে আস্তে আস্তে এই সেন্টার গড়ে তুলি।
জুমা লেখেন, শহিদ ওসমান হাদির শাহাদাতের পর নানাবিধ ওয়ারিশ সংক্রান্ত ঝামেলা সামনে আসে। এই সকল সমস্যা চিন্তা করে ট্রাস্ট গঠনের চেষ্টা চালালেও শেষ করে যেতে পারেননি হাদি ভাই। শহিদ ওসমান হাদির পর জনগণ আমাদের ওপর বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা জনতার আমানত রক্ষার আপ্রাণ চেষ্টা করেছি।
তবে সাম্প্রতিক সময়ে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যে চলে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শহিদ ওসমান হাদির শাহাদাতের পর নানাবিধ ওয়ারিশ সংক্রান্ত ঝামেলা সামনে আসে। এইসকল সমস্যা চিন্তা করে ট্রাস্ট গঠনের চেষ্টা চালালেও শেষ করে যেতে পারেননি হাদি ভাই। শহিদ ওসমান হাদির পর জনগণ আমাদের ওপর বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা জনতার আমানত রক্ষার আপ্রাণ চেষ্টা করেছি।
ফাতিমা তাসনিম জুমা বলেন, তবে ইদানীং সময়ে ওয়ারিশ সংক্রান্ত বিষয় নানান আলাপ আপনারা পাবলিক হতে দেখেছেন। যেখানে নানাবিধ অপপ্রচার ও মানহানিকর মন্তব্য প্রচারিত হয়েছে। I don’t think I have the right to carry these burdens while I’m still living on my parents’ money. আমার বাবা-মা অন্তত এসব দেখা ডিজার্ভ করেনা।
তিনি আরও জানান, আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভাইয়ের শাহাদাতের পূর্বের সকল একাউন্ট ফ্রিজ করা হয়েছিল, এর পর হতে ও আমার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সকল হিসাব দ্রুততম সময়ে পাবলিক করা হবে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, আপনাদের ভীষণ বিশ্বাস ও ভালোবাসার দায় ইনকিলাব মঞ্চ রাখবে ইনশা আল্লাহ। লড়াইটা আমাদের নিকট মূখ্য, লড়াই চলবে অন্যকোন মাধ্যমে, অন্য কোনো উপায়ে। জিতটাই কেবল জীবন নয়, লড়াইটাই জীবন।



















