দেবিদ্বার পৌর ও উপজেলা বিএনপির কপি-পেস্ট কমিটি
- আপডেট সময় ০৪:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
কুমিল্লা উত্তর জেলা বিএনপি কমিটি গঠনের পরদিনই দেবিদ্বার উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কসহ সাতজন যুগ্ম আহ্বায়ক নতুন কমিটির প্যাডে স্বাক্ষর করেন।
কমিটিতে দেখা গেছে, উপজেলা বিএনপিতে ১১ নং এ বি এম আবুল বাশার, ১২ নং মহসিন সরকার ও ১৩ নং নাম্বার মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আবার এই তিনজনক দেবিদ্বার পৌরসভা বিএনপিতে ১৩, ১৪ ও ১৫ নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ কমিটি ঘোষণার পরই সামাজিক মাধ্যমে চলছে তুমুল সমালোচনা ।
দেবিদ্বারের গাজী রুবেল নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে লেখেন, “দেবিদ্বারে বুঝি বিএনপি নেতা উৎপাদন বন্ধ। তিন ব্যক্তিকেই উপজেলা এবং পৌরসভায় রাখতে হয়েছে । আমরা মনে করি ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’ কিন্তু এখানে কুমিল্লা উত্তর জেলা বিএনপি কমিটি গঠন করা অযোগ্যতা দেখিয়েছে ।”
ফেসবুকে পোস্টে এক বিএনপি কর্মী লেখেন, ৫ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারাই এখন দেবিদ্বার উপজেলা এবং পৌরসভার বিএনপির কমিটিতে স্থান পেয়েছে । অনেক ত্যাগীরা এই কমিটিতে আসতে পারেনি । এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে তাও পকেট কমিটি । বিএনপির ধ্বংস করার জন্যই কিছু লোক পকেটের লোক দিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি গঠন করেছে ।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া বলেন, দেবিদ্বার আমার উপজেলা । উপজেলা এবং পৌরসভার দুটি কমিটি করা হয়েছে । এ বিষয়ে আমি কিছুই জানি না ।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু বলেন, এটা সম্ভবত টাইপিং মিসটেক । বিষয়টি নিয়ে আমরা আবার বসব।



















