ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির নিজস্ব শিক্ষককে কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ বলেন, “কোষাধ্যক্ষ পদে প্রার্থী হওয়া কোনো অপরাধ নয়। নোবিপ্রবির শিক্ষক যেমন প্রার্থী হতে পারেন, তেমনি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হতে পারেন। তবে নোবিপ্রবির শিক্ষার্থী হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন যোগ্য শিক্ষককে কোষাধ্যক্ষ হিসেবে দেখতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য ও উপ-উপাচার্য পদে যোগ্য শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাই আমরা বিশ্বাস করি, কোষাধ্যক্ষ পদের জন্যও এই বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক রয়েছেন।”

মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী রিমন বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকই প্রতিষ্ঠানটির বাস্তবতা, প্রয়োজন ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে জানেন। তাই আমরা আশা করি, নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হবে।”

তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে নিজস্ব শিক্ষকরা অধিক অবগত থাকেন। তাই আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ অভিজ্ঞতা, সততা ও যোগ্যতাসম্পন্ন একজন শিক্ষককে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া উচিত।

উল্লেখ্য, গত ৭ জুন নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। সম্প্রতি এ পদে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়া হতে পারে এমন আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

নোবিপ্রবির নিজস্ব শিক্ষককে কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৪:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬