ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল ক্যাম্পাস ও হল দখলের জন্য অস্থিতিশীলতা সৃষ্টি করছে: সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংসদগুলোর মেয়াদ পূর্ণ হওয়ার পরই ক্যাম্পাস ও হল দখলের পরিকল্পনার অংশ হিসেবে হামলাসহ বিভিন্ন ক্যাম্পাসে উদ্দেশ্যপ্রণোদিত অস্থিতিশীলতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি ও সাবেক শিবির নেতা সাদিক কায়েম।

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “জবিতে সশস্ত্র হামলা করেছে ছাত্রদল। জকসুর ভিপি ও জিএস, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, ছাত্রশক্তি, সাংবাদিকসহ বেশ কিছু সাধারণ শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।”

তিনি আরও বলেন, “স্পষ্টত ছাত্র সংসদ গুলোর মেয়াদ পূর্ণ হওয়ার পরই ক্যাম্পাস ও হল দখলের পরিকল্পনার অংশ হিসেবেই মূলত এধরণের হামলাসহ বিভিন্ন ক্যাম্পাসে উদ্দেশ্যপ্রণোদিত অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।”

সাদিক কায়েম ঐক্যের আহ্বান জানিয়ে লেখেন, “কাজেই, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সন্ত্রাস, দলীয় আধিপত্য, সিট বাণিজ্য এবং হল দখলের রাজনীতির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। সকল ছাত্রসংগঠন ও ছাত্রসমাজকে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল ক্যাম্পাস ও হল দখলের জন্য অস্থিতিশীলতা সৃষ্টি করছে: সাদিক কায়েম

আপডেট সময় ০৩:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬