বিএনপির উদ্দেশ্যে রুমিন ফারহানা
চাঁদাবাজি-ধান্দাবাজি করলে আপনারাই আবার স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন
- আপডেট সময় ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
চাঁদাবাজি, ধান্দাবাজি, সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করলে আপনারাই পতিত স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন বলে র উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন,“অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চান্দাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন; আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন; আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল। তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন।
তিনি বলেন, “আমি যখন চিন্তা করি আবু সাঈদের মায়ের কথা, মুগ্ধর মায়ের কথা, ওয়াসিমের মায়ের কথা, এরকম অসংখ্য শহীদের মায়ের কথা, স্ত্রীর কথা, বোনের কথা, বাবা-মার কথা; তখন আমার মনে হয় এই দুই বছরে আমরা কি পেরেছি যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান শুরু হয়েছিল সেই স্বপ্ন পূরণ করতে? আপনারা জবাব দেন পেরেছি আমরা?
এসময় দর্শক সারিতে থাকা জনসাধারণ ‘না,না’ বলেন রুমিন ফারহানার এ মন্তব্যের সমর্থন দেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “আমি সবাইকে বলব ৫ আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন। আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন।”
তিনি আরও বলেন,“গণঅভ্যুত্থান কি শুধুমাত্র একদল লুটেরার পরিবর্তে আরেকদল লুটেরা এসে দেশটাকে খাবে সেইজন্য ছিল। আমরা দেখলাম ১৫ বছর যা হয়েছে দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে।”



















