ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ফেসবুকে হাসনাত লেখেন, ‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের পথ খুলে দেবে। শিক্ষক নিয়োগ হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়, কোনো স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়। তাই শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষায় এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।’

উল্লেখ্য, বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতেই দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে এখন থেকে আর শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবে

আপডেট সময় ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬