ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, প্রতিবাদে বৃষ্টিতে ভিজে ঢাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে তীব্র বৃষ্টির মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা অনতিবিলম্বে বাতিলের দাবি জানান।

সমাবেশে ডাকসুর নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে। শিক্ষা কমিটি একসাথে চলে না।

যে সিদ্ধান্ত ঘিরে আন্দোলন

এর আগে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করবে।

গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় আইন, পরিপত্র ও প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে স্বউদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর ২০১৫ সালের আগে সংস্থাটি শুধু নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করত। ২০১৫ সাল থেকে নিয়োগে সুপারিশের দায়িত্ব দেওয়ার পর বিভিন্ন জটিলতা, মামলা ও অচলাবস্থা তৈরি হয়েছে। তাই আগের ব্যবস্থায় ফিরে গিয়ে এনটিআরসিএকে শুধু নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব দেওয়ার বিষয়ে সভায় ঐকমত্য হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে এনটিআরসিএ নিবন্ধনধারী শিক্ষকদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করে আসছে। এ পর্যন্ত সংস্থাটি ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, প্রতিবাদে বৃষ্টিতে ভিজে ঢাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬