ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির অধীনে থাকার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে না যাওয়ার দাবিতে রাজধানীর মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়ে এ সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

এসময় তাদেরকে ‘সেন্ট্রালের তালবাহানা, চলবে না চলবে না’; ‘তিতুমীর চায়, সেশনজটের মুক্তি’; ‘সিন্ডিকেটের কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধিতা করছেন না। তবে ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার বিরোধিতা করছেন। অর্থাৎ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে থেকেই অনার্স শেষ করতে চাচ্ছেন।

কলেজটির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সারজিস হোসেন বলেন, “২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে গেলে সেশনজট, নতুন সিলেবাস ও প্রশ্নপদ্ধতি, পরীক্ষার ফল প্রকাশে দেরিসহ বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে নই, আমরা আমাদের সেশনকে সেখানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাধন সরকার বলেন, “প্রায় সাড়ে তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনার পর নতুন কাঠামোয় গেলে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘ প্রক্রিয়ার কারণে সেশনজট তৈরি হতে পারে। এ বিষয়ে ভিসি ও উপাধ্যক্ষের সঙ্গে আলোচনা করেও সমাধান পাইনি। অনলাইন ভোটেও অধিকাংশ শিক্ষার্থী সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যাওয়ার বিপক্ষে মত দিয়েছেন।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন জানান, “তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছেন এবং সেখান থেকেই অনার্স শেষ করতে চান। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা দিলে সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ২০২৬ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় কীভাবে ২০২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট দেবে, তা নিয়েও তাদের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “নিজেদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তারা নিতে চান না।”

এর আগে, কলেজটির ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বয়কটের দাবিতে সংবাদ সম্মেলনও করেন। শিক্ষার্থীরা জানান, দ্রুত তাদের দাবি সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাবির অধীনে থাকার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

আপডেট সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬