ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হবেন ট্রাম্প বলে মনে করেন ওয়াশিংটন-ভিত্তিক ভূরাজনৈতিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান গালফ স্টেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী জর্জিও কাফিয়েরো।

আল জাজিরাকে কাফিয়েরো বলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপের কারণে ইরানের দৈনন্দিন অর্থনৈতিক সংকট ও মানবিক পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই চাপ যুদ্ধের লক্ষ্য অর্জনে কতটা কার্যকর হবে, সে বিষয়ে তিনি সন্দিহান।

কাফিয়েরো বলেন, ‘আমার গুরুতর সন্দেহ রয়েছে।’

তার মতে, ইরান বহু বছর ধরে তীব্র অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞার সঙ্গে বসবাস করাই দেশটির জন্য দীর্ঘদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

তার ভাষ্য, সময়ের সঙ্গে ইরানিরা অর্থনৈতিক চাপ এড়ানোর নানা পথ খুঁজে নিয়েছেন। বর্তমান যুক্তরাষ্ট্র–ইরান সংকটেও দেশটির হাতে এমন কিছু কৌশল রয়েছে, যার মাধ্যমে ইরানের ওপর আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোকে ‘চড়া মূল্য’ দিতে হতে পারে।

কাফিয়েরো আরো বলেন, ইরানের অর্থনৈতিক চাপ মোকাবিলায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চীন ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং পশ্চিমা অর্থনৈতিক চাপ এড়াতে তেহরানকে সহায়তা করেছে।

তার মতে, ট্রাম্প প্রশাসন যদি ইরানের সঙ্গে চীনের সম্পর্ককে চ্যালেঞ্জ না করে, তাহলে এশিয়ার এই বৃহৎ অর্থনৈতিক শক্তি ইরানকে চলমান চাপ সামলে উঠতে সহায়তা করতে পারে।

কাফিয়েরো বলেন, ‘এশিয়ার একটি শক্তিশালী দেশ হিসেবে চীন ইরানকে এই সংকট সামলে উঠতে সহায়তা করতে পারে—এটি বেশ স্পষ্ট ছিল।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬