ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের জন্য ভিক্ষা করলেন হাসনাত ও নাসীরুদ্দীন পাটোয়ারী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

দেশে চলমান চাঁদাবাজির ঘটনার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ও অভিনব প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির সংস্কৃতি বন্ধের তাগিদ দিতে তারা প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছেন।

সোমবার বিকালে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকেন—‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’।

এর আগে চাঁদাবাজির বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজদের জন্য ভিক্ষা করলেন হাসনাত ও নাসীরুদ্দীন পাটোয়ারী

আপডেট সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬