ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ বিরোধী মিছিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা যুবদলের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করার সময় নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এই সংঘাতের ঘটনা ঘটে। তমিজ উদ্দিনের অনুসারীদের মধ্যে অন্তত দুইজন ও ইয়াসিন ফেরদৌস মুরাদের অন্তত তিন অনুসারী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তারা হলেন- মো. শরিফুল ইসলাম (৪৪), বাবুল হোসেন, জাহিদ, নাজিরসহ আরও ২ জন। তবে কারোরই বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার বাসিন্দা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামীলীগ বিরোধী মিছিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় ০১:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬