ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে মিজানুর রহমান স্বপন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তার বিরুদ্ধে রাজধানীর পোশাক কারখানা, ফুটপাত, অ্যাম্বুলেন্স ও মাদক কারবারিদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।

সোমবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘তাকে এসআরবি গ্রেপ্তার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, আগারগাঁও এলাকায় ছয়তলা একটি পোশাক কারখানা থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬