ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে জয় বাংলা স্লোগান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গ্রেফতার

স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে জয় বাংলা স্লোগান দেওয়াতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার বিকেলে কর্মসূচি শুরুর আগে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক শীলকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংস্কৃতিকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে ঘটনাস্থলে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কয়েকজন সংস্কৃতিকর্মী।

দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় মীনা বাজারের সামনে এ মানববন্ধন আয়োজনের কথা ছিল। কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অভিনেত্রী সুমনা সোমা বলেন, দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে তারা সেখানে গিয়েছিলেন। এ সময় পুলিশ সদস্যরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না বলে জানান তিনি।

সুমনা সোমার ভাষ্য, পুলিশের এক সদস্য ‘জয় বাংলা স্লোগান নষ্ট হয়ে গেছে’ মন্তব্য করলে দীপক শীলসহ তারা প্রতিবাদ করেন। এরপর পুলিশ সদস্যরা তাঁদের টেনেহিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যান এবং দীপককে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

দীপক শীলকে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে দাঁড়িয়েই ‘জয় বাংলা’ স্লোগান দেন সুমনা সোমা। এ সময় কয়েকজন যুবক তাকে বাধা দিয়ে বলেন, সেখানে এ স্লোগান দেওয়া যাবে না। পরে নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, শামীমা শওকত লাভলীসহ কয়েকজন সংস্কৃতিকর্মী প্রতিবাদ করলে ওই যুবকেরা পিছু হটেন।

তথ্যসূত্র: ডেইলি ক্যাম্পাস

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে জয় বাংলা স্লোগান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬