সাক্ষী হয়ে শেখ হাসিনার দৃশ্যমান ফাঁসি চাইলেন চিকিৎসক
- আপডেট সময় ০৩:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
বুধবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেওয়ার সময় এ বিচার চান তিনি।
অন্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
ডিবি পুলিশের সদস্যরা এই সাক্ষীকে বলেন, অতি উৎসাহী হবেন না। আপনি বিপদে পড়বেন। যাদের ভর্তি করেছেন, তাদের রিলিজ দেবেন না। এ বিষয়ে ওপরের নির্দেশ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেxয়া হবে।
এদিন, বেলা ১১টা ২৫ মিনিটে ১৩ নম্বর সাক্ষী হিসেবে এই চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এছাড়া একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীনও সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলার ১৪ সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
















