জুলাইয়ে গুলিবিদ্ধ শফিকুলের ইন্তিকালে জামায়াত আমিরের শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১১:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ২৪১ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ শফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) জামায়াতের অফিসিয়াল পে্ইজে এ বিবৃতি প্রদান করেছেন তিনি।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাঁদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
সংবাদ ২৪৭/ এজে






















