ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দায়-দায়িত্ব নিতে চাওয়া সেই নেতাকে সতর্ক করলো জামায়াত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ২৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তার দায় দায়িত্ব নিতে চেয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ এর সাবেক এমপি  অধ্যাপক লতিফুর রহমানের বক্তব্যের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। একইসাথে তাকে দলের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে বলে জানানো হয় সেই বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে সাবেক এমপি (চাঁপাইনবাবগঞ্জ-৩) অধ্যাপক লতিফুর রহমান যে বক্তব্য রেখেছেন, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রদান করেছেন- তা তার ব্যক্তিগত মতামত। তাঁর এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত নয় এবং এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গিও নয়। সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।”
সংবাদ ২৪৭/ এজে

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের দায়-দায়িত্ব নিতে চাওয়া সেই নেতাকে সতর্ক করলো জামায়াত

আপডেট সময় ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬