পাবনায় এনসিপির হ্যাঁ ভোটের গণসংযোগে বিএনপি নেতার বাঁধা
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১০:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩১২ বার পড়া হয়েছে
পাবনায় জাতীয় নাগরিক পার্টির হ্যা ভোটের গণসংযোগে স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক বাধা দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত লিটন মাস্টার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, রবিবার বিকেলে হ্যাঁ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করতে যায় এনসিপির নেতাকর্মীরা। এসময় লিটন মাস্টার তাদের বাঁধা প্রদান করে। তিনি বলেন ভোট চাইলে নিজের মার্কার পক্ষে ভোট চাও, হ্যা ভোটের পক্ষে ভোট চাবা কেন? একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা ভিডিও করলে তার ফোন কেড়ে নেয়। এছাড়া ১২ তারিখের পরে দেখে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
















