ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে হামলা, মুখে কালো কাপড় বেঁধে হাবিপ্রবি সাংবাদিকদের প্রতিবাদ

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ১০:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা ও মারধরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান, সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাবিতে হামলা, মুখে কালো কাপড় বেঁধে হাবিপ্রবি সাংবাদিকদের প্রতিবাদ

আপডেট সময় ১০:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬