ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এফ রহমান হলের ছাত্র ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে ১০-১২ জনের একটি দল হঠাৎ করে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিম একটি গাড়ি ও একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রক্টোরিয়াল টিম সর্বদা সচেষ্ট রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আপডেট সময় ০১:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬