ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মেডিকেল ও হাসপাতালের সভাপতি হলেন প্রতিমন্ত্রী, মেয়র ও এমপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ মনোনীত করা হয়েছে প্রতিমন্ত্রী, একজন মেয়র এবং একজন সংসদ সদস্যকে। গত ৩ মে সিনয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হককে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে।

সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য এই কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হচ্ছে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহি ও সমন্বয় বাড়বে। যদিও হাসপাতালের মতো বিশেষায়িত খাতে পেশাদারিত্বের বিষয়টি গুরুত্ব পাওয়াই বেশি প্রয়োজন ছিল বলে মত দিচ্ছেন আরেকটি পক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিন মেডিকেল ও হাসপাতালের সভাপতি হলেন প্রতিমন্ত্রী, মেয়র ও এমপি

আপডেট সময় ০৭:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬