সিলেটে আবারো এনসিপি নেতাদের গাড়িতে হামলা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১০২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে জাতীয়তাবাদী দল বিএনপি’র বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, সিলেটে আবার আমাদের গাড়িতে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা।
বৃহসপতিবার (৩০ জুলাই) বেলা তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি’র সন্ত্রাসীরা, গাড়ি ভাঙচুর করেছে।”
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ছাত্রদলের হামলা শিকার হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।




















