ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবি শিক্ষকের অভিযোগে রোলেক্স বিরিয়ানি হাউজে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ২৪৯ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষকের অভিযোগের ভিত্তিতে দিনাজপুর শহরের স্টেশন রোডে অবস্থিত রোলেক্স বিরিয়ানি হাউজে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গত ৮ জুন হাবিপ্রবির ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দিনাজপুর শহরের স্টেশন রোডে অবস্থিত রোলেক্স বিরিয়ানি হাউজ থেকে নান রুটি ও গ্রিল ক্রয়ের পর খাবার গ্রহণের সময় নান রুটির ভেতরে বিষাক্ত পোকা (সেন্টিপিড সদৃশ) এর খোলস দেখতে পান। বিষয়টির প্রমাণস্বরূপ ছবি সংরক্ষণ করে তিনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও সন্তোষজনক ব্যাখ্যা বা কার্যকর পদক্ষেপ পাননি।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১০ জুন) জেলা প্রশাসন, দিনাজপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের ছাদে ঝুলের উপস্থিতি, ফ্রিজে লেবেলবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, খোলা ডাস্টবিনের ব্যবহার, হালনাগাদ লাইসেন্সের অনুপস্থিতি এবং খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষণের মতো বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়ম নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার পরিপন্থী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরবর্তীতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ খাদ্য আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরফাত উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবি শিক্ষকের অভিযোগে রোলেক্স বিরিয়ানি হাউজে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

আপডেট সময় ০৮:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬