ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন শিক্ষকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের শিক্ষার্থীরা টিএসসির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় যাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি দেখা দেয়।

সংঘর্ষে আহত ছাত্রদল নেতা অর্নব বলেন, “আবরার ফাহাদ হল থেকে আজ নূর হোসেনে হামলাকারী প্রত্যেকে ছাত্রলীগের সেক্রেটারি মাসুদ রানা মিঠুর অনুসারী।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, “দুই পক্ষের সংঘর্ষ আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

আপডেট সময় ০৯:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬