ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে গণিত বিভাগের ‘Convergence 5.0’ অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় উপলক্ষে ‘Convergence 5.0 Orientation & Farewell Program-2026’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড.এম. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন গনিত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে গণিত বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায় জানানো হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছেলেদের ও মেয়েদের জন্য ১২ তলা করে দুটি আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এখন নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। তিনি র‍্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা এবং গবেষণার মান আরও উন্নত করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে Math Club of HSTU-এর সভাপতি প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম গণিত বিভাগের বিভিন্ন সাফল্যের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গণিত বিভাগের ল্যাব সংস্কার এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য,বিশেষভাবে অডিটোরিয়াম,খেলার মাঠ ও লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

এ সময় Math Club of HSTU-এর ভাইস প্রেসিডেন্ট ম. তবিবুর রহমান (তুষার) বলেন, ২০১৫ সালে যাত্রা শুরু করা গণিত বিভাগ ইতোমধ্যে মেধা, গবেষণা ও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৪-২৫ সেশনে সিমাগো র‍্যাংকিংয়ে দেশসেরা হওয়াসহ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হচ্ছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করছে।

তিনি বলেন, বিভাগের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে উন্নত গবেষণাগার, আধুনিক কম্পিউটেশনাল সুবিধা, সেমিনার ও কনফারেন্স কক্ষ, ল্যাব সংস্কার, লাইব্রেরিতে নতুন বই ও আন্তর্জাতিক জার্নালের অ্যাক্সেস এবং শিক্ষার্থীদের জন্য কমন রুম প্রয়োজন। বিভাগের অবকাঠামোগত উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও বিশেষ বাজেট বরাদ্দের আহ্বান জানান তিনি। পাশাপাশি গণিত বিভাগকে ভবিষ্যতে একটি স্বয়ংসম্পূর্ণ ও মডেল বিভাগে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবিতে গণিত বিভাগের ‘Convergence 5.0’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬