সরকারের সাফল্যে নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়। সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস নয়। যে দলের লোকেরা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আপনাদের অন্যতম দায়িত্ব। আপনারা সেটা সুষ্ঠুভাবে পালন করবেন।
ট্যাগস :






















